মন্দির মানুষের বিশ্বাস, আস্থা এবং আবেগের জায়গা। সেই বিশ্বাসের কেন্দ্রস্থলেই যদি চুরির অভিযোগ ওঠে, তাহলে স্বাভাবিকভাবেই তা বড় প্রশ্নের জন্ম দেয়। অযোধ্যার রাম মন্দিরে চুরির অভিযোগের ঘটনাররেশ কাটতে না কাটতেই এবার বদ্রিনাথ মন্দিরকে ঘিরে উঠেছে নতুন অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ভাইরালমন্দিরে চুরির অভিযোগ― যা নিয়ে ইতিমধ্যেই তীব্র চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে।
প্রশ্ন উঠছে, ধর্মীয় সংস্কৃতি ও নৈতিকতার রক্ষক বলে দাবি করা শাসকআমলেই― যদি মন্দিরের দান নিয়েও প্রশ্ন ওঠে, তবে মানুষের আস্থা কোথায় দাঁড়াবে? বিশ্বাসের রক্ষক হতে হলে শুধু স্লোগান নয়, দরকার স্বচ্ছতা, জবাবদিহি এবং নিরপেক্ষ তদন্ত। সত্যকে সামনে রেখেই বিচার হোক, দাবী সাধারণ মানুষের!
এই চুরি নিয়ে বিজেপি' নাম সামনে আসছে কারণ, বদ্রিনাথ মন্দির কমিটির চেয়ারম্যান হেমন্ত দ্বিবেদী বিজেপির সঙ্গে যুক্ত। যেভাবে রাম মন্দিরের ট্রাস্ট এর সাধারন সম্পাদক বিশ্ব হিন্দু পরিষদের নেতা চম্পদ রাইয়ের ঘনিষ্ঠদের বিরুদ্ধে চুরির অভিযোগ উঠেছে এখানেও একই রকম ভাবে হেমন্ত দ্বিবেদীর আপ্ত সহায়কের বিরুদ্ধে চুরির সঙ্গে জড়িয়ে থাকার অভিযোগ উঠেছে। সেই নিরিখেই এখন প্রশ্ন উঠছে এ বিষয়ে তদন্ত করবে কে?
